ভেনিস, মার্কন এবং কোয়ার্তো দালতিনো এলাকায় কি বাসা ভাড়া খুঁজছেন বা নিজের বাড়ি ভাড়া দিতে চান?
হাউজিং এজেন্সী তার ২টি তথ্যসেবা কেন্দ্রের মাধ্যমে বাড়িওয়ালা এবং ভাড়াটিয়াদের জন্য দিচ্ছে বিশেষায়িত ও ব্যক্তিগত পরামর্শ সেবা।
বিনামূল্যে পরামর্শের জন্য আপনাকে ভেনিস এবং মেস্ত্রে অফিসে আমন্ত্রণ জানানো হচ্ছে। দীর্ঘ সময় অপেক্ষা না করতে এখনই আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করুন!
Ti aspettiamo negli uffici di Venezia e Mestre per un colloquio di orientamento gratuito: prenota il tuo appuntamento per evitare attese!
ন্যায্য ভাড়া চুক্তিতে আপনার সম্পত্তি নিরাপদে ভাড়া দিন এবং পান আকর্ষণীয় কর ছাড়!
বাসা ভাড়া খোঁজা এবং বর্তমান বাসা ধরে রাখার জন্য আমরা আপনাকে সাহায্য করব।

হাউজিং এজেন্সী হলো ভেনিস এলাকা (ভেনিস, মার্কন, কোয়ার্তো দালতিনো)-র বাসিন্দা ভাড়াটিয়া এবং বাড়ির মালিকদের জন্য একটি বিনামূল্যে সেবা। এটি ভেনিস মিউনিসিপ্যালিটি কর্তৃক জনকল্যাণ ও আবাসন নীতি বিশেষজ্ঞদের সাথে যৌথ উদ্যোগে পরিচালিত এবং ইউরোপীয় সোশ্যাল ফান্ড প্লাস দ্বারা সহ-অর্থায়িত।
এজেন্সীর মূল লক্ষ্য হলো উপযুক্ত বাসা খোঁজা এবং বর্তমান আবাসন পরিস্থিতির উন্নয়নে সঠিক দিকনির্দেশনা দেওয়া, সবচেয়ে সুবিধাজনক ভাড়া চুক্তি বেছে নিতে সাহায্য করা, আবাসন সংক্রান্ত বিভিন্ন সরকারি অনুদান ও আর্থিক সুবিধা পাওয়ার বিষয়ে পরামর্শ দেওয়া এবং স্থানীয় সেবা সংস্থাগুলোর সাথে যৌথভাবে কাজ করে বাড়িওয়ালা ও ভাড়াটিয়াদের মধ্যে সঠিক মধ্যস্থতা নিশ্চিত করা, যাতে দীর্ঘমেয়াদী ও স্থায়িত্বশীল আবাসনের পরিবেশ তৈরি হয়।




Il progetto è stato cofinanziato dall’Unione europea - Fondo Sociale Europeo Plus, nell’ambito del Programma Nazionale PN Metro Plus e Città Medie Sud 2021-2027
© 2025 Soc. Coop. Soc. Città Solare, via del Commissario, 42 - 35124 Padova (PD), Italy - C.f. e P.Iva: 02616260283 - Privacy policy - Cookie policy